শরীয়তপুর জেলায় প্রস্তাবিত কৃষি বিশ্ববিদ্যালয়টির স্থান পরিবর্তন না করে পূর্বনির্ধারিত স্থান অর্থাৎ জেলা সদরের কাছাকাছি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকায় স্থাপনের জোর দাবি জানিয়েছে 'জাগো শরীয়তপুর'সহ স্থানীয় সচেতন নাগরিক সমাজ
স্থানীয় সংগঠক ও জাতীয় নাগরিক পার্টি (NCP) নেতা ইমরান আল নাজির জানান, কয়েক বছর আগেই শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হয় এবং জেলা সদরের কাছে এক্সপ্রেসওয়ের পার্শ্ববর্তী একটি সুবিধাজনক স্থানে এর জায়গা নির্ধারণের সিদ্ধান্ত হয়েছিল
তিনি বলেন, "একটি বিশ্ববিদ্যালয়ের সাথে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের আবাসন, নিরাপত্তা ও যাতায়াতের বিষয়টি প্রত্যক্ষভাবে জড়িত
এই দাবির সমর্থনে সামাজিক ও অরাজনৈতিক সংগঠন 'জাগো শরীয়তপুর'-এর ব্যানারে সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে
সংগঠকরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত মানববন্ধনের পাশাপাশি ধারাবাহিকভাবে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে
